
অনলাইন ডেস্ক নিউজ,
ঢাকা, ১৮ জুলাই: রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং পরিবেশ দূষণ কমাতে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী “তারেক রহমান। এর মধ্যে রয়েছে **ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ ও পরিবেশদূষণকারী বাস, ট্রাকসহ সব ধরনের অনুপযুক্ত যানবাহন দ্রুত অপসারণ” এবং রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আধুনিক “অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম চালুর উদ্যোগ।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত পরিবেশবিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি রাজধানীর “আরও অন্তত ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে” অটোমেটিক ট্রাফিক লাইট দ্রুত চালুর নির্দেশ দেন। পাশাপাশি বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরও কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়।
বৈঠকে পরিবেশবান্ধব প্রযুক্তিতে ইট উৎপাদন, দূষণকারী ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং যানবাহনের “অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের বিষয়েও আলোচনা হয়।
সংশ্লিষ্টদের আশা, এসব সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন হলে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে, কমবে বায়ু ও শব্দদূষণ এবং নগরবাসীর দৈনন্দিন ভোগান্তিও অনেকাংশে হ্রাস পাবে।