1. admin@sokalarsomachar.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনে অচল গাজীপুর! ২৭ নম্বর থেকে চন্দ্রা পর্যন্ত ভয়াবহ যানজট, জনদুর্ভোগ চরমে শ্রমিক বিক্ষোভে অচল গাজীপুর-আশুলিয়া, মহাসড়ক অবরোধে দুর্ভোগ পাবনায় বজ্রপাতে কেড়ে নিল ৬ প্রাণ, আহত আরও ৩ দৌলতপুরে জমি ও বাঁশ কাটার বিরোধে যুবকের কব্জি বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শুরু হোক পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার উদ্যোগ: ডিজি পাবনায় প্রকাশ্যে গুলি করে বিএনপি নেতাসহ দুজনকে হত্যা, এলাকায় উত্তেজনা মিরপুর-১০ গোলচত্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবি উল্লাপাড়ায় যানজট নিরসনে পৌরসভার উচ্ছেদ অভিযান ভাঙা হলো ফুটপাতের অবৈধ স্থাপনা মিরপুর-১-এ ডিএনসিসির উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে টাকা লুট সিসিটিভিতে নেই ফুটেজ

জয়পুরহাটে ভিটামিন-এ খাবে ১ লাখ ৩৬ হাজার ২১৫ জন শিশু

সকালের সমাচার ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৯৩ বার পঠিত

মোঃমোয়ান্নাফ হোসেন শিমুল

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ- ১৩ মার্চ,
৬-১১ মাস বয়সী শিশুদের ভিটামিন-এ অভাব জনিত রাতকানা রোগের প্রাদুর্ভাব এক শতাংশের নিচে কমিয়ে আনা ও ১২-৫৯ মাস বয়সী শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি অপুষ্টিজনিত মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে আগামী ১৫ মার্চ জয়পুরহাটে ১ লাখ ৩৬ হাজার ২১৫ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে নিজ সম্মেলন কক্ষে সাংবাদিকদের নিয়ে অবহিতকরণ এক কর্মশালায় এ তথ্য জানান জয়পুরহাট সিভিল সার্জন ডাঃ আল মামুন।
এসময় জেলা তথ্য অফিসার ইব্রাহিম মোল্লা সুমন, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার চৈতি রায় ও জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবুবকর সিদ্দিকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, আগামী ১৫ মার্চ জয়পুরহাট জেলার ৩২ টি ইউনিয়নে ২৪টি করে ৭৬৮ টি, প্রতি উপজেলায় অতিরিক্ত ১ টি করে ৫ টি, পৌর এলাকার ৫২ টিসহ সর্বমোট ৮২৫ টি কেন্দ্রে ১লাখ ৩৬ হাজার ২১৫ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১২ হাজার ৭৫ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ২৪ হাজার ১৪০ জনকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। সেই সাথে ক্যাম্পেইন থেকে শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মত ঘরের তৈরীর সুষম খাবার খাওয়ানোর জন্য উৎসাহিত করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর