1. admin@sokalarsomachar.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনে অচল গাজীপুর! ২৭ নম্বর থেকে চন্দ্রা পর্যন্ত ভয়াবহ যানজট, জনদুর্ভোগ চরমে শ্রমিক বিক্ষোভে অচল গাজীপুর-আশুলিয়া, মহাসড়ক অবরোধে দুর্ভোগ পাবনায় বজ্রপাতে কেড়ে নিল ৬ প্রাণ, আহত আরও ৩ দৌলতপুরে জমি ও বাঁশ কাটার বিরোধে যুবকের কব্জি বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শুরু হোক পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার উদ্যোগ: ডিজি পাবনায় প্রকাশ্যে গুলি করে বিএনপি নেতাসহ দুজনকে হত্যা, এলাকায় উত্তেজনা মিরপুর-১০ গোলচত্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবি উল্লাপাড়ায় যানজট নিরসনে পৌরসভার উচ্ছেদ অভিযান ভাঙা হলো ফুটপাতের অবৈধ স্থাপনা মিরপুর-১-এ ডিএনসিসির উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে টাকা লুট সিসিটিভিতে নেই ফুটেজ

জয়পুরহাটে ছাত্রদল নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সকালের সমাচার ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৯৯ বার পঠিত

মোঃ মোয়ান্নাফ হোসেন শিমুল জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাট শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পিয়াল আহম্মেদকে কুপিয়ে জখম করার ঘটনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।বৃহস্পতিবার বিকেলে শহরের পাঁচুর মোড় থেকে এই মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে করে।
সমাবেশে বক্তব্য করেছেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাঃ সম্পাদক রাইসুল আলম রিপন, শহর ছাত্রদলের সদস্য সচিব হাসানুল বান্না , থানা ছাত্র দলের সদস্য সচিব মোঃরিপন হোসেন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক মোঃহাসিবুল ইসলাম হাসিব, জয়পুরহাট সরকারী কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব পিয়াস আহমেদ ও ছাত্র নেতা ইমন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেছেন -জয়পুরহাট পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা আনোয়ার হোসেনের নেতৃত্বে পিয়ালের হামলা করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচী দেয়া হবে।
এর আগে বুধবার (১২ মার্চ) রাতে ছাত্র নেতা পিয়ালকে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম করে রেললাইনের ওপর ফেলে রাখে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করার পরে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
স্থানীয়দের বরাত দিয়ে থানা পুলিশ জানায়- পিয়াল আহম্মেদ প্রতি রাতেই জয়পুরহাট রেলস্টেশন এলাকায় আড্ডা দিতেন। বুধবার রাতেও তিনি ওই এলাকায় ছিলেন। রাত ১১টার দিকে জয়পুরহাট পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা আনোয়ার হোসেনসহ কয়েকজন রেলস্টেশনে আসেন। পূর্ব বিরোধের জের ধরে তারা পিয়ালকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে লোকজন পিয়ালকে উদ্ধার করে রাত ১২টার দিকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর