1. admin@sokalarsomachar.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনে অচল গাজীপুর! ২৭ নম্বর থেকে চন্দ্রা পর্যন্ত ভয়াবহ যানজট, জনদুর্ভোগ চরমে শ্রমিক বিক্ষোভে অচল গাজীপুর-আশুলিয়া, মহাসড়ক অবরোধে দুর্ভোগ পাবনায় বজ্রপাতে কেড়ে নিল ৬ প্রাণ, আহত আরও ৩ দৌলতপুরে জমি ও বাঁশ কাটার বিরোধে যুবকের কব্জি বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শুরু হোক পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার উদ্যোগ: ডিজি পাবনায় প্রকাশ্যে গুলি করে বিএনপি নেতাসহ দুজনকে হত্যা, এলাকায় উত্তেজনা মিরপুর-১০ গোলচত্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবি উল্লাপাড়ায় যানজট নিরসনে পৌরসভার উচ্ছেদ অভিযান ভাঙা হলো ফুটপাতের অবৈধ স্থাপনা মিরপুর-১-এ ডিএনসিসির উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে টাকা লুট সিসিটিভিতে নেই ফুটেজ

জয়পুরহাটে অনুমোদনহীন ইটভাটা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় প্রশাসন

সকালের সমাচার ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১০০ বার পঠিত

মোঃমোয়ান্নাফ হোসেন শিমুল

জয়পুরহাট জেলা সংবাদদাতা ১১ মার্চ,
হাইকোর্টের নির্দেশে জয়পুরহাটে লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র বিহীন অনুমোদনহীন ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় একটি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়। এছাড়া গুড়িয়ে দেওয়াভাটাসহ দুটি ভাটাকে পৃথকভাবে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।জানা গেছে, জয়পুরহাট সদর উপজেলায় পালি আদিবাসীপাড়ার মেসার্স এসবিএ ব্রিকস ও নারায়ণপাড়া এলাকার মেসার্স এসএবি ব্রিকস ইটভাটার পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ছাড়পত্র নেই। এমন অভিযোগে মেসার্স এসবিএ ব্রিকস ইটভাটা গুড়িয়ে দেওয়াসহ ১ লাখ টাকা জরিমানা ও মেসার্স এসএবি ব্রিকস ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এসময় ইটভাটার মালিকরা জরিমানার অর্থ পরিশোধ করেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ রক্ষায় এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।এসময় পরিবেশ অধিদফতর জয়পুরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন ও জয়পুরহাট ফায়ার সার্ভিসের সাব অফিসার কৃষ্ণ প্রসাদ তলাপাত্রসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর