1. admin@sokalarsomachar.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনে অচল গাজীপুর! ২৭ নম্বর থেকে চন্দ্রা পর্যন্ত ভয়াবহ যানজট, জনদুর্ভোগ চরমে শ্রমিক বিক্ষোভে অচল গাজীপুর-আশুলিয়া, মহাসড়ক অবরোধে দুর্ভোগ পাবনায় বজ্রপাতে কেড়ে নিল ৬ প্রাণ, আহত আরও ৩ দৌলতপুরে জমি ও বাঁশ কাটার বিরোধে যুবকের কব্জি বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শুরু হোক পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার উদ্যোগ: ডিজি পাবনায় প্রকাশ্যে গুলি করে বিএনপি নেতাসহ দুজনকে হত্যা, এলাকায় উত্তেজনা মিরপুর-১০ গোলচত্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবি উল্লাপাড়ায় যানজট নিরসনে পৌরসভার উচ্ছেদ অভিযান ভাঙা হলো ফুটপাতের অবৈধ স্থাপনা মিরপুর-১-এ ডিএনসিসির উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে টাকা লুট সিসিটিভিতে নেই ফুটেজ

কালীগঞ্জে ভোক্তা অধিকার আইনে ৫ ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

সকালের সমাচার ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।

পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের নিয়মিত সরবরাহ ও স্বাস্থ্যসম্মত ভাবে ইফতার বিক্রয় নিশ্চিতকরণের লক্ষ্যে কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে ৫ জন ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে আর্থিক জরিমানা করা হয়।
বুধবার বিকেলে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের আওড়াখালী বাজারে উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরী তাসমিন ঊর্মি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর ৩৮ ধারায় ৫ জন ব্যবসায়ীর কাছ থেকে প্রত্যেককে ২ হাজার টাকা করে ১০ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়। দীপু চন্দ্র পাল, মো. হাশেম, মো. হালিম, আতিকুর রহমান ও নজরুল ইসলাম নামে ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা না থাকায় এই জরিমানা করা হয়।উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরী তাসমিন ঊর্মি বলেন, জনস্বার্থে এ অভিযান পুরো রমজান জুড়ে পরিচালনা অব্যাহত থাকবে।ছবির ক্যাপশন ঃ গাজীপুরের কালীগঞ্জে জাঙ্গালিয়া ইউনিয়নের আওড়াখালী বাজারে উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরী তাসমিন ঊর্মি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর