1. admin@sokalarsomachar.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনে অচল গাজীপুর! ২৭ নম্বর থেকে চন্দ্রা পর্যন্ত ভয়াবহ যানজট, জনদুর্ভোগ চরমে শ্রমিক বিক্ষোভে অচল গাজীপুর-আশুলিয়া, মহাসড়ক অবরোধে দুর্ভোগ পাবনায় বজ্রপাতে কেড়ে নিল ৬ প্রাণ, আহত আরও ৩ দৌলতপুরে জমি ও বাঁশ কাটার বিরোধে যুবকের কব্জি বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শুরু হোক পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার উদ্যোগ: ডিজি পাবনায় প্রকাশ্যে গুলি করে বিএনপি নেতাসহ দুজনকে হত্যা, এলাকায় উত্তেজনা মিরপুর-১০ গোলচত্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবি উল্লাপাড়ায় যানজট নিরসনে পৌরসভার উচ্ছেদ অভিযান ভাঙা হলো ফুটপাতের অবৈধ স্থাপনা মিরপুর-১-এ ডিএনসিসির উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে টাকা লুট সিসিটিভিতে নেই ফুটেজ

কল্যাণপুরে গার্মেন্টস ফ্যাক্টরীতে অগ্নি নির্বাপণ ও আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ

সকালের সমাচার ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৫২ বার পঠিত

মোঃ শামীম আহমেদ, নিজস্ব প্রতিবেদক:

আজ ১১ ঘটিকায় কল্যাণপুর ফুলষ্টপ গার্মেন্টস ফ্যাক্টরীতে ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হয় । উক্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে মিরপুর ফায়ার সার্ভিস স্টেশন হতে ০২ টি ইউনিট অতি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অগ্নি নির্বাপণ শুরু করে। মিরপুর সেনাবাহিনী ক্যাম্প ও দারুসসালাম সেনাবাহিনী ক্যাম্প হতে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেডের অধীনস্থ ০২ টি ইউনিটের পেট্রোল ও মিরপুর মডেল থানার পুলিশ সদস্যগণ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উৎসুক জনতাকে নিয়ন্ত্রণ ও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যদেরকে সহায়তা প্রদান করে।

উক্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস এর সদস্যগণ অক্লান্ত পরিশ্রম ও পেশাদায়িত্বের সাথে দায়িত্বপালন করে অতি দ্রুত অগ্নিনির্বাপণ করেন যা কল্যাণপুর ফুলষ্টপ গার্মেন্টস ফ্যাক্টরী ও পাশ্ববর্তী ব্যবসা প্রতিষ্ঠান সমূহকে অধিকতর ক্ষতির হাত থেকে রক্ষা করে।

দেশের চলমান অস্থিতিশীল অবস্থায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর