1. admin@sokalarsomachar.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনে অচল গাজীপুর! ২৭ নম্বর থেকে চন্দ্রা পর্যন্ত ভয়াবহ যানজট, জনদুর্ভোগ চরমে শ্রমিক বিক্ষোভে অচল গাজীপুর-আশুলিয়া, মহাসড়ক অবরোধে দুর্ভোগ পাবনায় বজ্রপাতে কেড়ে নিল ৬ প্রাণ, আহত আরও ৩ দৌলতপুরে জমি ও বাঁশ কাটার বিরোধে যুবকের কব্জি বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শুরু হোক পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার উদ্যোগ: ডিজি পাবনায় প্রকাশ্যে গুলি করে বিএনপি নেতাসহ দুজনকে হত্যা, এলাকায় উত্তেজনা মিরপুর-১০ গোলচত্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবি উল্লাপাড়ায় যানজট নিরসনে পৌরসভার উচ্ছেদ অভিযান ভাঙা হলো ফুটপাতের অবৈধ স্থাপনা মিরপুর-১-এ ডিএনসিসির উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে টাকা লুট সিসিটিভিতে নেই ফুটেজ

ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানার প্রতিবাদে জয়পুরহাটে ইট প্রস্তুতকারক মালিক সমিতির বিক্ষোভ

সকালের সমাচার ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১০৭ বার পঠিত

মোঃমোয়ান্নাফ হোসেন শিমুল
জয়পুরহাট প্রতিনিধিঃ

৪মার্চ,জয়পুরহাটসহ সারাদেশে ইট ভাটায় প্রশাসনের মোবাইল কোর্ট জরিমানা ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির জয়পুরহাট সদর উপজেলা শাখার নেতৃবৃন্দরা। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে শহরের আমতলী এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির জয়পুরহাট জেলা শাখার সিনিয়র সহ সভাপতি বেলায়েত হোসেন লেবু,সহ সভাপতি আবু রায়হান উজ্জ্বল প্রধান, জয়পুরহাট সদর উপজেলা শাখার সভাপতি মাসুদ রানা প্রধান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন, ভাটা মালিক জাহিদ ইকবাল প্রমূখ।বক্তারা বলেন, ইটভাটায় কাস্টমস ভ্যাট, আয়কর, বাণিজ্যিক হারে জমির খাজনা, বিএসটিআই, ফায়ার সার্ভিস লাইসেন্স, ট্রেড লাইসেন্সসহ বেশ কিছু লাইসেন্স বাবদ প্রতিবছর রাজস্ব দিয়ে আসতেছি। এ ছাড়া ইটভাটা পরিচালনার অন্যান্য খাতের জন্য ব্যাংকঋণ বা দায়দেনা করেছি । শ্রমিকদের অগ্রিম হিসেবে বড় অঙ্কের টাকা ছয় মাস আগে প্রদান করা হয়েছে। এ সময় ইটভাটাগুলো বন্ধ করলে বড় ধরনের অর্থনৈতিক ঝুঁকিতে পড়বেন ভাটার মালিক ও শ্রমিকেরা। ইট ভাটায় মোবাইল কোট, জরিমানা, ভাংচুর বন্ধ না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা। সমাবেশ শেষে জয়পুরহাট সদর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলামের মাধ্যমে প্রধান উপদেষ্টা, বন ও পরিবেশ উপদেষ্টা বরাবর একটি লিখিত স্মারক লিপি প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর