নিজস্ব প্রতিবেদক: রাজধানীর "মানিক মিয়া এভিনিউ" এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিশেষ অভিযান পরিচালনা করেছে "ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। অভিযানে "লক্কড়ঝক্কড়, ফিটনেসবিহীন ও অতিরিক্ত শব্দ সৃষ্টি করা যানবাহন" শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি সড়কে চলাচলকারী চালকদের ট্রাফিক আইন মেনে চলা এবং অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। সংশ্লিষ্টরা জানান, রাজধানীতে "শব্দদূষণ ও সড়ক শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।