নিজস্ব সংবাদদাতা,
রাজধানীর দিয়াবাড়ী মেট্রোস্টেশন সংলগ্ন রাইদা বাসের ডিপোর ভেতরের মাটি খুঁড়ে রাইদা বাসের মালিক ও বাস ডিপো পরিচালক আনোয়ার হোসেনের অর্ধগলিত মরদেহ উদ্ধার। রাজধানীর দিয়াবাড়ি মেট্রো গোলচত্বর এলাকার রাইদা বাস ডিপোর মালিক আনোয়ার হোসেন সিকদার (৫৩)। রাইদা বাসের চালক আসাদুলের কাছে ১৮ লাখ টাকায় কিস্তিতে একটি বাস বিক্রি করেছিলেন তিনি। সেখান থেকেই শুরু হয় ১২ লাখ টাকা দিলেও গত ১৭ জানুয়ারির মধ্যে বাকি টাকা না দিতে পারলে বাস ও টাকা পাবেন না বলে জানিয়ে দেন আনোয়ার। ওই বক্তব্যের পর ওই দিনই সন্ধ্যায় নিজ ডিপোতেই হত্যাকাণ্ডের শিকার হন তিনি। হত্যার পর তার মরদেহ পুঁতে রাখা হয়। পরদিন নিহতের পরিবার থানায় নিখোঁজের জিডি করেন। সেই জিডির সূত্র ধরে ঘটনার চার মাস পর হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ। গতকাল রোববার ঢাকার আশুলিয়া ও দিয়াবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।