ডেস্ক নিউজ,
আজ মিরপুর ট্রাফিক বিভাগের ডিসির দিকনির্দেশনায় ও তত্ত্বাবধানে মিরপুর ট্রাফিক বিভাগ এবং ট্যাগ সদস্যদের সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানটি মিরপুর-১ নম্বর এলাকার শাহ আলী মার্কেট, সিটি কর্পোরেশন মার্কেট এবং মুক্তিযোদ্ধা মার্কেটের সামনের সড়কে পরিচালিত হয়। দীর্ঘদিন ধরে এসব এলাকার সামনের রাস্তা ভ্রাম্যমাণ কাঁচাবাজার ও বিভিন্ন ধরনের দোকানপাট দ্বারা দখল হয়ে চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি করছিল। আজকের অভিযানে এসব অবৈধ দোকান ও প্রতিবন্ধকতা উচ্ছেদ করে জনসাধারণের জন্য রাস্তা পুনরায় উন্মুক্ত করা হয়।
অভিযান চলাকালীন এবং পরবর্তী সময়ে সড়কের অবস্থার কিছু খণ্ডচিত্র নিচে সংযুক্ত করা হলো।