রাশেদুল ইসলাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির সভায় সর্বসম্মতিক্রমে সহ সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন কুষ্টিয়া সদর উপজেলা কুষ্টিয়ার ঐতিহ্যবাহী বিখ্যাত খাজানগর চাউল কলের জন্য বিখ্যাত এলাকার মো: মজনুর রহমান। জাতীয়তাবাদী আদর্শের সৈনিক হিসেবে মজনুর রহমান সংগঠনের নিয়ম কানুনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে বলে জানিয়েছেন। বাংলাদেশের সাংস্কৃতিক পরিমন্ডলে সুস্থ ধারা এবং জাতীয়তাবাদী আদর্শের প্রতিফলন ঘটিয়ে নিজের আত্মবিশ্বাস এর জায়গা থেকে সবটুকু দিয়ে সংগঠনের নেতা-কর্মীকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। গত ৩০ এপ্রিল ২০২৫ তারিখে সভাপতি হুমায়ুন কবির বেপারী ও সাধারণ সম্পাদক এম আহম্মেদ খান মন্টুর স্বাক্ষরিত সংগঠনের প্যাডে সহ সাধারণ সম্পাদক পদে কুষ্টিয়া বটতৈল ইউনিয়নের জনদরদী মেহনতি মানুষের অতি আপনজন মো: মজনুর রহমান কে মনোনীত করা হয়েছে বলে কেন্দ্রীয় কমিটি থেকে জানানো হয়েছে, যার প্রতিফল হিসেবে , কুষ্টিয়া বটতল ইউনিয়নবাসী তাকে স্বাগত এবং সাধুবাদ জা
নিয়েছেন ।