মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকা:
জাতীয় যুব শক্তির ঢাকা জেলা উত্তর শাখার ৩৮ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নবগঠিত এই কমিটিতে সেজুতি হোসাইনকে আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও, মোঃ মহিউদ্দিন শুভকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মোঃ রিয়াদকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। দায়িত্ব গ্রহণের পর সেজুতি হোসাইন তার প্রতিক্রিয়ায় জানান, তিনি সংগঠনের সকলকে নিয়ে সততার সাথে অর্পিত দায়িত্ব পালন করবেন। তিনি তার দায়িত্ব সঠিক ভাবে পালনের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন এবং কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। যারা তাকে সার্বিক সহযোগিতা করেছেন, তাদেরও ধন্যবাদ জানান তিনি।সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মহিউদ্দিন শুভ বলেন, সকলের দোয়া ও ভালোবাসায় তিনি এই পদে নির্বাচিত হয়েছেন। তিনি তার জায়গা থেকে সর্বশক্তি দিয়ে দায়িত্ব পালন করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বিশেষ করে যুবশক্তির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং তার নেত্রীর প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানান। শুভ সকলের ভালোবাসা নিয়ে সংগঠনের জন্য সফলভাবে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। যারা তাকে সহযোগিতা করেছেন, তাদের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।