আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী "নয়াদিল্লিতে" ছাত্র ও তরুণদের নেতৃত্বাধীন "ককরোচ জনতা পার্টি (CJP)" -এর ‘সংসদ চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সংসদ ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীদের বাধা দেয় দিল্লি পুলিশ। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রতিবেদন অনুযায়ী, পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ব্যারিকেড, লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। এ ঘটনায় বহু পুলিশ সদস্য ও বিক্ষোভকারী আহত হন এবং বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জবাবদিহির দাবিতে শুরু হওয়া এই আন্দোলন এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এদিকে আন্দোলনকারীরা জানিয়েছেন, কর্মসূচি অব্যাহত থাকবে, তবে ভবিষ্যতে সংঘর্ষ এড়াতে কৌশলে পরিবর্তন আনা হবে।