অনলাইন ডেস্ক নিউজ,
সারা দেশে চলমান অবরোধ কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র যুগ্ম মহাসচিব নাহিদ ইসলাম। মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। নাহিদ ইসলাম বলেন, "আমাদের রাজনৈতিক কর্মসূচির মূল লক্ষ্য গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করা। তবে সাধারণ মানুষের দুর্ভোগ যেন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। অবরোধের ফলে জনগণ ভোগান্তিতে পড়েছে—এমন পরিস্থিতি আমরা চাই না। তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "অবরোধ নয়, এখন দরকার শান্তিপূর্ণ ও কৌশলগত আন্দোলন। আমরা মানুষের ভালোর জন্য রাজনীতি করি, মানুষকে কষ্ট দিয়ে নয়।উল্লেখ্য, গোপালগঞ্জের ঘটনা কে কেন্দ্র করে এনসিপি নেতা নাহিদ ইসলামের ঘোষিত অবরোধে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি জনদুর্ভোগ চরমে পৌঁছায়। নাহিদ ইসলামের এই আহ্বানে ইতিবাচক সাড়া দিয়ে বিভিন্ন জেলা থেকে অবরোধ প্রত্যাহারের খবর পাওয়া যাচ্ছে।